২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ফরাসি লেখিকা জ্যাকুইলিন দ্য রোমিলি

ফ্রান্সের প্রখ্যাত ধ্র"পদী সাহিত্য বিশেষজ্ঞ ফরাসি লেখিকা ও সমাজকর্মী জ্যাকুইলিন দ্য রোমিলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

প্যারিস, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের প্রখ্যাত ধ্র"পদী সাহিত্য বিশেষজ্ঞ ফরাসি লেখিকা ও সমাজকর্মী জ্যাকুইলিন দ্য রোমিলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। ফ্রান্সের একাডেমি ফ্রাঞ্চেইজ এর নির্বাচিত দ্বিতীয় নারী ছিলেন তিনি। ফ্রান্স কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে। সাহিত্যিক মার্গারিট ইয়োরসেনার পর দ্বিতীয় নারী হিসেবে ১৯৮৯ সালে একাডেমি ফ্রাঞ্চেইজের স্বীকৃতি লাভ করেন রোমিলি। ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন রোমিলি। প্রাচীন গ্রিক ও ল্যাটিন বিষয়ক জ্ঞানের জন্য মাত্র ১৭ বছর বয়সে জাতীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন তিনি। ১৯৪৭ সালে ডক্টরেট ডিগ্রি লাভের পর ছয় দশকের লেখালেখির জীবনে তার অসংখ্য বই ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। রোমিলির মৃত্যুতে ফ্রান্সের রাজনীতিকরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নিকোলাই সারকোজি বলেছেন,"রোমিলি ছিলেন মানবতাবাদী লেখিকা যার লেখার অভাব বোধ করবো আমরা।" সারকোজির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "জ্যাকুইলিন দ্য রোমিলি তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য কাজ করেছেন। নারীর ক্ষমতায়নের জন্য কাজের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/সিআর/১৪০০ ঘ.