মিনস্ক, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিক্ষোভ, সহিংসতা ও পুলিশি ধরপাকড়ের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে আলেক্সান্ডার লুকাশেঙ্কো চতুর্থবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে দেশটির নির্বাচন কমিশন বলেছে, শতভাগ ভোট গণনা শেষে লুকাশেঙ্কো ৭৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রোববার ভোট গ্রহণের শেষ দিকে সরকার সমর্থিত নির্বাচনী কর্তৃপক্ষ বড় ব্যবধানে লুকাশেঙ্কোর বিজয়ের প্রতি ইঙ্গিত দিতে থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আন্দ্রেই সানিকোভসহ অন্যান্যপ্রার্থীর হাজার দশেক সমর্থক রাজধানীতে জড়ো হয়ে লুকাশেঙ্কোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
'চলে যাও', 'বেলারুশ দীর্ঘজীবী হোক' ইত্যাদিসহ লুকাশেঙ্কোর বিরুদ্ধে স্লোগান দেয় বিরোধীরা।
তখন রাজধানীর ইন্ডিপেনডেনস চত্বরে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশ লক্ষ করে পাথর ও তুষার বল ছোড়ে।
এতে অনেকে আহত হয়। বিরোধীদের বক্তব্য অনুযায়ী, অন্তত তিন নির্বাচনী প্রার্থীসহ অনেককে আটক করেছে পুলিশ।
৫৬ বছর বয়সী আন্দ্রেই সানিকোভও আটক হওয়া প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন।
আটক হওয়ার আগে তিনি বিক্ষোভরত জনতার উদ্দেশে বলেন, "বেলারুশের স্বাধীনতার জন্য লুকাশেঙ্কোর শাসনের অবসান ঘটাও।"
সাবেক সোভিয়েত ইউনিয়নের এ দেশটিতে গত ১৬ বছর ধরে ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো।
পুলিশের লাঠিপেটায় মাথায় আঘাতপ্রাপ্ত অপর প্রার্থী ভ
bdnews24