ওয়াশিংটন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- এক বছর আগের তুলনায় গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে বেকারত্বের হার কমেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্র সরকার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়েছে, ২৮টি রাজ্য ও ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় বেকারত্ব হ্রাস পাচ্ছে।
শ্রম মন্ত্রণালয় জানায়, আক্টোবরে ২১টি রাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় বেকারত্বের হার বৃদ্ধি পায় এবং ১৫টি রাজ্যে বেকারত্ব পরিস্থিতি অপরিবর্তিত থাকে। এরপর নভেম্বরে ১৬টি রাজ্যে বেকারত্বের হার বৃদ্ধি পায়।
নভেম্বর মাসেও নেভাদায় বেকারত্বেও হার ছিলো সর্বোচ্চ ১৪. দশমিক ৩ শতাংশ। এরপরই ১২ দশমিক ৪ শতাংশ করে ছিলো ক্যালিফোর্নিয়া ও মিশিগানে।
একই সময়ে নর্থ ডাকোটায় বেকারত্বের হার ছিলো সবচেয়ে কম ৩ দশমিক ৮ শতাংশ। এরপরই ছিলো সাউথ ডাকোটা (৪ দশমিক ৫ শতাংশ এবং নেব্রাস্কায় (৪ দশমিক ৬ শতাংশ)।
শ্রম মন্ত্রণালয় বলছে, গড় বেকারত্বের হার ৯ দশমিক ৮ হলেও অনেক রাজ্যে এ হার আরো কম।
প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে বেকারত্বের হার হ্রাসে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/১৯১৪ ঘ.
bdnews24