২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে কাশ্মীরে বন্দি নির্যাতনের অভিযোগ

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দি নির্যাতনের কিছু ঘটনা মার্কিন দূতাবাসকে জানিয়েছে রেড ক্রস। উইকিলিকস এ তথ্য প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

সিঙ্গাপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দি নির্যাতনের কিছু ঘটনা মার্কিন দূতাবাসকে জানিয়েছে রেড ক্রস। উইকিলিকস এ তথ্য প্রকাশ করেছে। বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরী বন্দিদের মারধোর করা, বৈদ্যুতিক শক দেওয়া ও যৌন নির্যাতন করাসহ আরো নানা ধরনের নির্যাতন চালিয়েছে। উইকিলিকসের প্রকাশ করা ২০০৫ সালের এ সমস্ত নথি ছেপেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। ২০০২-২০০৪ সালে বিভিন্ন বন্দিশালা পরিদর্শন করে রেডক্রস তাদের প্রতিবেদনে নির্যাতনের এ সমস্ত তথ্য তুলে ধরেছে। নথিতে বলা হয়েছে, রেডক্রসের স্টাফদের পরিদর্শন করা ১৫০০ বন্দির অর্ধেকই নির্যাতনের শিকার হওয়ার কথা বলেছে। রেডক্রসের রেকর্ড করা ৮৫২ টি নির্যাতনের ঘটনার মধ্যে ১৭১ জন বন্দিই মারধোরের শিকার হওয়ার কথা জানিয়েছে। বাদবাকী বন্দিরা জানিয়েছে, তারা একাধিক ধরনের নির্যাতনের শিকার হয়েছে। নথিতে আলো বলা হয়, বন্দিদের জিজ্ঞাসাবাদের সময় নিরাপত্তা বাহিনী নিয়মিত এবং ব্যাপক নির্যাতন চালিয়ে থাকে। কর্মকর্তাদের সামনেই এ সমস্ত নির্যাতনের ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৭ ঘ.