২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পরমাণু কর্মসূচি চালুতে জাতিসংঘের সবুজ সংকেত

বেসামরিক পরমাণু কর্মসূচি চালুর ব্যাপারে বুধবার ইরাককে সবুজ সংকেত দিয়েছে জাতিসংঘ। এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র তৈরির ওপর ১৯ বছর ধরে থাকা নিষেধাজ্ঞার অবসান হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 06:19 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

জাতিসংঘ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসামরিক পরমাণু কর্মসূচি চালুর ব্যাপারে বুধবার ইরাককে সবুজ সংকেত দিয়েছে জাতিসংঘ। এর মাধ্যমে দেশটির পরমাণু অস্ত্র তৈরির ওপর ১৯ বছর ধরে থাকা নিষেধাজ্ঞার অবসান হলো। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইরাকের বিতর্কিত 'তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচি' বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রগুলো। ২০১১ সালের ৩০ জুন থেকে ওই কর্মসূচি সমাপ্ত হবে। এর মাধ্যমে সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকাকালীন যেসব অভিযোগ উত্থাপিত হয়, তা থেকেও মুক্ত হলো বাগদাদ। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জাবারি নিরাপত্তা পরিষদকে বলেন, "এসব গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হলে ইরাকের সরকারের ওপর আরোপিত অবরোধ উঠে যাবে এবং দেশটির ক্ষমতা, স্বাধীনতা এবং পুনরুদ্ধারের ওপর যে কড়াকড়ি তার অবসান ঘটাবে।" ক্ষমতায় থাকাকালীন ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত দখল করেন। এরপরই জীবাণু অস্ত্র ও পরমাণু বোমা তৈরি করতে পারে ইরাক, এই আশঙ্কায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ২০০৩ সালের ২০ মার্চ ইরাক অভিযান শুরু করে। গণবিধ্বংসী অস্ত্রের কথা বলে জর্জ বুশ ইরাকে সামরিক অভিযান শুরু করলেও তার কোনো নমুনা দেখাতে পারেনি ওয়াশিংটন। অভিযানে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত এবং পরে তাকে ফাঁসিতেও ঝোলানো হয়। আর এতে প্রাণ হারায় ইরাকের অগণিত সাধারণ মানুষ। এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সুসান রাইস ইরাকের ওপর থেকে পরমাণু প্রযুক্তি আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে চিঠি পাঠায়। চিঠিতে সুসান বলেন, "দুই দশকের স্বৈরশাসন ও যুদ্ধ শেষে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র ইরাক আবার আন্তর্জাতিক স