২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকের জুকেরবার্গ টাইমের বর্ষসেরা

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে (২৬) বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করেছে আমেরিকার টাইম সাময়িকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 05:42 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গকে (২৬) বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচন করেছে আমেরিকার টাইম সাময়িকী। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়অন অ্যাস্যাঞ্জের মতো ব্যক্তিদের পেছনে ফেলে বর্ষব্যক্তিত্ব হলেন জুকেরবার্গ। এক্ষেত্রে গত সাত বছরে ফেসবুক প্রতিষ্ঠা ও এর প্রসারে জুকেরবার্গের অবদান বিবেচনা করেছে টাইম। টাইমের মতে, ফেসবুকের মাধ্যামে মানুষের অনলাইন পরিচয়ের ধরন বদলেছে, বদলেছে অনলাইনে মানুষের পারস্পরিক আদানপ্রদানের ধরণও। হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রাবাসে শুরু হওয়া ফেসবুকের বর্তমান ব্যবহারীদের নিয়ে একটি দেশ গড়া হলে এটি হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ। জনসংখ্যার হিসেবে এর চেয়ে এগিয়ে থাকবে শুধু আমেরিকা। আর্থিক লাভের জন্য ফেসবুক ব্যবহারকারীদের গোপন তথ্য কাজে লাগায়