২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আত্মঘাতী হামলায় নিহত ৩৯, ওবামার নিন্দা

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় চাবাহার শহরে বুধবার দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ'রও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার নিন্দা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় চাবাহার শহরে বুধবার দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ'রও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার নিন্দা জানিয়েছেন। চাবাহারের ইমাম হোসেন মসজিদের বাইরে এ বোমা হামলায় হয়। সুন্নি মুসলিম বিদ্রোহী দল জুনদুল্লাহ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে দুবাই-ভিত্তিক আল আরব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ওবামা এক লিখিত বিবৃতিতে এ হামলাকে 'ন্যাক্কারজনক' এবং 'কপুরুষোচিত' আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, অবিচারের মুখে যুক্তরাষ্ট্র ইরানি জনগণের পাশে আছে। তাছাড়া, যুক্তরাষ্ট্র সব সন্ত্রাসী কর্মকান্ডেরই নিন্দা জানায় তা বিশ্বের যেখানেই ঘটুক। ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের গর্ভনর জেনারেল বোমা হামলার খবর নিশ্চিত করেছেন। শিয়া ও সুন্নি স