২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক বোমার ক্ষত ৪০ বছরেও মুছেনি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষগুলো এখনো বহন করছে ওই ভয়াবহতার ক্ষত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষগুলো এখনো বহন করছে ওই ভয়াবহতার ক্ষত। ওই ঘটনার ৪০ বছর পর থেকে জাপানি বিজ্ঞানীদের শুরু করা এক গবেষণায় দেখা গেছে, পারমাণবিক হামলায় বেঁচে যাওয়াদের জটিল রক্তজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার হার অন্যদের তুলনায় আটগুন বেশি। উচ্চমাত্রার রশ্মিতে আক্রান্ত হয়ে বেঁচে যাওয়া নাগাসাকির ওই মানুষগুলোর ওপর ১৯৮৫ সাল থেকে ২০০৪ সাল মেয়াদে এই গবেষণা চালানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। গবেষণায় দেখা গেছে, ওই মানুষগুলোর মেলোডিপ্ল্যাস্টিক সিনড্রোমে (এমডিএস) আক্রান্ত হওয়ার হার বেশি। এতে অস্থিমজ্জার কোষ ক্ষতিগ্রস্ত হয়। এরফলে ব্যাহত হয় রক্ত কণিকার বিকাশ। পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ৮৬ হাজার নাগাসাকিবাসীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৯৮ জন এমডিএস-এ আক্রান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪২৯ঘ.