২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া উত্তেজনার মুখে সতর্কবস্থায় রুশ বাহিনী

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া তার বাহিনীকে দেশের পূর্বাঞ্চলে সতর্কবস্থায় রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

মস্কো, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া তার বাহিনীকে দেশের পূর্বাঞ্চলে সতর্কবস্থায় রেখেছে। শীর্ষ সেনা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। সেনাবাহিনীর জেনারেল স্টাফ চীফ নিকোলাই ম্যাকারভ বলেন, "আমরা নিঃসন্দেহে আমাদের বাহিনীর যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছি।" ইন্টারফ্যাক্স একথা জানায়। তিনি বলেন, সেনাবাহিনী অবিরাম পরিস্থিতির ওপর নজর রাখছে। উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার নাতিদীর্ঘ সীমান্ত আছে। ফলে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে রাশিয়া উদ্বিগ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৪১ ঘ.