জেরুজালেম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি সেনা প্রধানের আগ্নেয়াস্ত্র চুরির দায়ে এক সৈনিককে রোববার দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমসূত্রে এ খবর জানা গেছে।
ইসরায়েলি মিলিটারি পুলিশ এক বিবৃতিতে জানায়, অগাস্টে কারাদণ্ডপ্রাপ্ত ওই সৈনিক তার মোবাইল ফোনে ইসরায়েলি সেনা প্রধান লেফটেনেন্ট জেনারেল গাবি আশকেনাজির ক্রেডিট কার্ডের ছবি তোলে।
ওই সৈনিক সেনাপ্রধানের আগ্নেয়াস্ত্র ও ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য টাকার বিনিময়ে অস্ত্র ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে।
ইসরায়েলি গণমাধ্যম আরো জানিয়েছে কারাদণ্ডপ্রাপ্ত সৈনিক লেভিস মাসকোটা সেনা প্রধানের আগ্নেয়াস্ত্র তার অফিস থেকে চুরি করে তা বিক্রি করার অপরাধ আদালতে স্বীকার করেছে।
ঋণে জর্জরিত ও অর্থনৈতিক সমস্যার কারণেই সে এই অপরাধ করেছে বলে জানিয়েছে।
সেনা প্রধানের নিরাপত্তার এমন বেহলা দশা নিয়ে ইসরায়েলি গণমাধ্যমে প্রশ্ন উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/সিআর/১৪০৫ঘ.
bdnews24