২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা এড়ানোর চেষ্টা চলছে কানকুন সম্মেলনে

কোপেনহেগেনে গত বছরের জলবায়ু সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর এবার নতুন করে কোনো ব্যর্থতার মুখে না পড়ার চেষ্টা চলছে কানকুন সম্মেলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

কানকুন, মেক্সিকো (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপেনহেগেনে গত বছরের জলবায়ু সম্মেলন ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর এবার নতুন করে কোনো ব্যর্থতার মুখে না পড়ার চেষ্টা চলছে কানকুন সম্মেলনে। মেক্সিকোয় কানকুন শহরের এ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রায় দুইশ দেশ বিশ্ব ঊষ্ণায়ন রোধের লড়াইয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার অচলাবস্থা নিরসনের চেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে নতুন করে ক্ষতিকর কোনো ব্যর্থতার মুখে না পড়ারও সক্রিয় চেষ্টা চলছে। আলোচনা ব্যর্থ হলে একবিংশ শতাব্দীতে বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবেলায় জাতিসংঘের সক্ষমতার ওপর আস্থা কমে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন কয়েকজন পরিবেশমন্ত্রী। কিন্তু আলোচনায় এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইইউ এর জলবায়ু বিষয়ক কমিশনার কনি হেডেগার্ড। গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তাছাড়া কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়াতেও আলোচনা মিইয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২৯ ঘ.