২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আকস্মিক সফরে ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এক অঘোষিত সফরে আফগানিস্তানে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 05:07 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

আফগানিস্তান, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার এক অঘোষিত সফরে আফগানিস্তানে গেছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করা ছাড়াও শীর্ষ মার্কিন উপদেষ্টা ও সেনাদের সঙ্গে কথা বলবেন। নিরাপদ একটি ভিডিওফোনে ওবামা কারজাইয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের আফগান যুদ্ধ কৌশল পর্যালোচনার প্রস্তুতির মুহূর্তে ওবামা আফগানিস্তানে এ সফরে গেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩০৪ ঘ.