জেরুজালেম, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিকৃত পশ্চিমতীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা প্রকাশ করেছে ইসরায়েল।
বুধবার প্রকাশিত নতুন এ পরিকল্পনার ফলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে বরে ধারণা করা হচ্ছে।
ইসরায়েল বেতার জানায়, প্রস্তাব উপস্থাপনের দুই বছর পর ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিসগাত জিভ থেকে পার্শ্ববর্তী পূর্ব জেরুজালেম এলাকায় ৬শ' ২৫টি নতুন ভবন তৈরির অনুমোদন দিয়েছে।
ইসরায়েলের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
ইসরায়েল গত ২৬ সেপ্টেম্বরের পর ইহুদি বসতি স্থাপনা সাময়িকভাবে বন্ধ করতে অস্বীকৃতি জানালে ২ সেপ্টেম্বর থেকে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ফিলিস্তিন।
পিসগাত জিভে ২৫ বছর আগে ইহুতি বসতি গড়ে তোলে ইসরায়েল। এখানে প্রায় ৫০ হাজার ইহুদি বসবাস করছে।
এছাড়া পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনা বর্ধিত করার বিষয়টি কখনোই আন্তর্জাতিক ভাবে অনুমোদন পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৮ঘ.
bdnews24