২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সফোর্ড অভিধানের নতুন অনলাইন সংস্করণ চালু

ইন্টারনেটে প্রকাশিত হওয়ার এক দশক পর মঙ্গলবার অক্সফোর্ড ইংরেজী অভিধানের নতুন অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেটে প্রকাশিত হওয়ার এক দশক পর মঙ্গলবার অক্সফোর্ড ইংরেজী অভিধানের নতুন অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। উদ্যোক্তারা বলেছেন, নতুন সংস্করণে ৬ লাখ শব্দ এবং ৩০ লাখ উদ্ধৃতি রয়েছে। এ সংস্করণে ১ হাজার বছরের বেশিসময়ের ইংরেজী ভাষাকে তুলে ধরা হয়েছে। এ সংস্করণে শব্দার্থ নির্ণয়ের ক্ষেত্রে পাঠকরা শব্দের বিবর্তনও বুঝতে পারবে। ব্রিটেনের ব্যবহারকারীরা গণপাঠাগারের মাধ্যমে নতুন অনলাইন সংস্করণ িি.িড়বফ.পড়স ঠিকানায় ব্রাউজ করতে পারবে। অন্যদিকে, কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তি তা ব্যবহার করতে চাইলে নির্ধারিত ফি দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৪ ঘ.