২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘ বাঁচানো না গেলে বিলুপ্ত হবে ১২ বছরেই

বাঘ রক্ষায় আশু ব্যবস্থা না নেওয়া গেলে ১২ বছরের মধ্যেই তা বিলুপ্ত হয়ে যেতে পারে। বাঘ বাঁচাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া সম্মেলনে রোববার একথা বলেছেন বিশ্বের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বাঘ রক্ষায় আশু ব্যবস্থা না নেওয়া গেলে ১২ বছরের মধ্যেই তা বিলুপ্ত হয়ে যেতে পারে। বাঘ বাঁচাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া সম্মেলনে রোববার একথা বলেছেন বিশ্বের বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এক শতাব্দি আগে যেখানে বাঘের সংখ্যা ছিলো ১ লাখ সেখানে এখন বনে অবাধে বিচরণ করা বাঘের সংখ্যা নেমে এসেছে ৩ হাজার ২শ' তে। 'ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাণ্ড' এর মহাপরিচালক জেমস লিপে বৈঠকে বলেছেন, বাঘের সুরক্ষায় এখনই সঠিক উদ্যোগ না নেওয়া গেলে ২০২২ সাল নাগাদ বাঘ বিলুপ্ত হয়ে যেতে পারে। বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ পাচার এবং আবাসস্থান ধ্বংসের কারণে বাঘের সংখ্যা দ্রুত কমছে। তাই বাঘ বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ