কাঠমুন্ডু, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের ঢাল থেকে ১ সপ্তাহ পর ফেরা পর্বতারোহীদের জন্য আনন্দের হলেও পর্যটকদের জন্য সেখানে বেশিদিন আটকা পড়ে থাকা কাম্য নয়। কিন্তু তেমনই ঘটেছে পূর্ব নেপালে এভারেস্টের প্রবেশদ্বারের ছোট্ট গ্রাম 'লুকলা'য়।
বিরূপ আবহাওয়ার কারণে এ গ্রামটিতে পাঁচ দিন ধরে আটকা পড়ে আছে প্রায় ২ হাজার বিদেশি পর্যটক ও তাদের সঙ্গে থাকা অন্যান্যরা।
গ্রামটির অবস্থান এভারেস্টের কাছে প্রায় ২ হাজার ৮০০ মিটার উঁচুতে পাহাড়ের ঢালে।
আটকা পড়াদের নিরাপত্তার জন্য শুক্রবার নেপালের সেনা হেলিকপ্টার পাঠানো হয়েছে।
ঘন মেঘ ও প্রবল বাতাসের কারণে বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় পর্যটকরা ওই গ্রামে আটকা পড়ে বলে শুক্রবার জানিয়েছেন কর্মকর্তারা।
নেপালের 'হিমালয়ান রেসকিউ এ্যাসোসিয়েশন' এর প্রধান বিক্রম নিউপানে রয়টার্সকে জানিয়েছেন, সবাই নিরাপদে আছে।
তিনি বলেন, "বিরূপ আবহাওয়ার কারণে ফাইট না পাওয়ায় তারা কাঠমান্ডুতে ফিরে আসতে পারছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৭ ঘ.
bdnews24