২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে বদলাতে 'সানশাইন নীতি' ব্যর্থ: সিউল

উত্তর কোরিয়ার প্রতি দণি কোরিয়ার শান্তিপূর্ণ 'সানশাইন নীতি' ব্যর্থ হয়েছে। এক সরকারি প্রতিবেদনে একথা বলেছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

সিউল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার প্রতি দণি কোরিয়ার শান্তিপূর্ণ 'সানশাইন নীতি' ব্যর্থ হয়েছে। এক সরকারি প্রতিবেদনে একথা বলেছে দক্ষিণ কোরিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে এক দশকব্যাপী ব্যাপক সাহায্য ও অনুপ্রেরণা দেওয়ার পরও পিয়ংইয়ংয়ের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। দুই কোরিয়া পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের শ্বেতপত্রে বৃহস্পতিবার বলা হয়েছে, ১৯৯৮েে ক ২০০৮ সাল পর্যন্ত কিম দায়ে-জং ও রোহ মু-হিয়ুনের শাসনামলে উত্তর কোরিয়ায় পাঠানো সাহায্যও দেশটির নিঃস্ব জনগোষ্ঠীর অবস্থা পরিবর্তনে র্ব্য হয়েছে। পরমাণু অস্ত্র অর্জনে উত্তর কোরিয়ার অনড় অবস্থান এবং টর্পেডো হামলা করে দণি কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবির ঘটনায় দেশটির প্রতারণামূলক আচরণ যে বদলায়নি তারই ইঙ্গিত দিচ্ছে দণি কোরিয়ার এ সানশাইন নীতি পর্যালোচনা। পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, "চেওনানে হামলার ঘটনা প্রমাণ করেছে আন্তঃকোরিয়া সম্পর্কের গুণগত প্রসারের পরও উত্তর কোরিয়া বদলায়নি। উপরন্তু দণি কোরিয়ার নানা সাহায্য সহযোগিতার পরও উত্তর কোরিয়ার অবস্থানের কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।" বিডিনউজটোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ ঘ.