২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক আজিজের মৃত্যুদণ্ডাদেশে সই করবেন না তালাবানি

ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বুধবার বলেছেন, সাদ্দাম আমলের উপপ্রধানমন্ত্রী তারেক আজিজের মৃত্যুদণ্ডাদেশে তিনি সই করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 06:10 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

প্যারিস, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বুধবার বলেছেন, সাদ্দাম আমলের উপপ্রধানমন্ত্রী তারেক আজিজের মৃত্যুদণ্ডাদেশে তিনি সই করবেন না। ফরাসি টিভি ফ্রাঁস টোয়েন্টিফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, " না, আমি তারেক আজিজের মৃত্যুর আদেশে সই করব না। কারণ আমি একজন স্যোশালিস্ট।" তালাবানি আরো বলেন, "তারেক আজিজের প্রতি আমার সহানুভুতি আছে। তিনি একজন ইরাকি খ্রীস্টান। তার বয়স ৭০ এরও বেশি। একারণে আমি তার মৃত্যুর আদেশে সই করব না।" ১৯৮০র দশকে শিয়া ধর্মীয় দলগুলোর ওপর দমনপীড়ন চালানোর অভিযোগে গত ২৬ অক্টোবর তারেক আজিজকে মৃত্যুদণ্ড দেয় ইরাকি আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৩ ঘ.