২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৫৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার একটি বহুতল ভবন ধসে অন্ততপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন।স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 03:17 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

নয়া দিল্লি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার একটি বহুতল ভবন ধসে অন্ততপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন।স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ধ্বংসস্তুপের নীচে আরো অনেক মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ত্রুটিপূর্ণভাবে নির্মিত হওয়ার কারণে ভবনটি ধসে পড়েছে বলে মন্তব্য করেছেন দিল্লির মূখ্যমন্ত্রী শিলা দিক্ষীত। তিনি এ দুর্ঘটনার জন্য ভবনটি নির্মাণকারীদের দোষারোপ করেন। ভবনটি নির্মাণের অনমুতি ছিলো কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯১৫ঘ.