নয়া দিল্লি, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতে সম্প্রতি সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারিতে সরকারের র্দীঘদিনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি জোটের গুরুত্বপূর্ণ শরিকের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনসহ পার্লামেন্টে সংস্কার বিল পাশ করা নিয়ে বেকায়দায় পড়েছে কংগ্রেস পার্টি।
দুর্নীতি কেলেঙ্কারিতে সর্বশেষ রোববার টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজার পদত্যাগ সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য হুমকি না হলেও এতে করে জোটের নাজুক অবস্থা সবার নজরে এসেছে।
ফলে কংগ্রেস পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্যও আগামী দিনগুলোতে সরকারি নীতি নিয়ে আরো অনিশ্চয়তা ও অচলাবস্থার মুখে পড়ার হুমকি সৃষ্টি হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস মঙ্গলবার প্রকাশিত সম্পাদকীয়তে বলেছে, দুর্নীতি কেলেঙ্কারিতে সরকার কলুষিত হয়েছে।
বরোধীদলগুলো দুর্নীতি কেলেঙ্কারির তদন্তের জোর দাবি জানাচ্ছে।
রোববার টেলিকম মন্ত্রী রাজার পদত্যাগে বাধ্য হওয়ার পরও তার কেলেঙ্কারির পার্লামেন্টারি তদন্তের দাবিতে ৪র্থ দিনের মতো সংসদ অধিবেশন অচল করে রাখে বিজেপিসহ অন্যান্য বিরোধীদল। সরকারের সংস্কার বিল আটকে দেওয়ার হুমকি দেয় তারা।
ভারতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে থাকলেও টেলিকম মন্ত্রীর রাজার (যার দল ডিএমকে ক্ষমতাসীন জোটের অন্যতম বড় অংশীদার) দুর্নীতি কেলেঙ্কারি দেশে আলোড়ন সৃষ্টি করেছে। চাঙ্গা করেছে বিজেপির অবস্থানকে।
১৯৮৯ সালে কংগ্রেস এক অস্ত্রচুক্তি নিয়ে কেলেঙ্কারির কারণে সাধারণ নির্বাচনে পরাজয়ের মুখে পড়ে। সেই কথা স্মরণ করেই হয়তো এবার তামিল নাড়
bdnews24