জাতিসংঘ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়া কয়েকটি দেশে নিষিদ্ধ পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানি করছে বলে শুক্রবার এক প্রতিবেদনে অভিযোগ করেছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেল।
৭ সদস্যবিশিষ্ট ওই বিশেষজ্ঞ প্যানেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে ৭৫ পৃষ্ঠার এ প্রতিবেদন।
এতে বলা হয়েছে, "ইরান, সিরিয়া ও মিয়ানমারসহ নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে উত্তর কোরিয়া পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিষয়ক কর্মকান্ডে জড়িত।"
উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকান্ড রোধে নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রকে মনোযোগী হওয়ার সুপারিশ করা হয়েছে এ প্রতিবেদনে।
সূত্র: সিএনএন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24