২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রোকে হত্যার ভিডিওগেম, ক্ষুব্ধ কিউবা

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে হত্যা করা নিয়ে একটি ভিডিওগেম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এর বিরুদ্ধে বুধবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিউবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

হাভানা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে হত্যা করা নিয়ে একটি ভিডিওগেম তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এর বিরুদ্ধে বুধবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কিউবা। কিউবার সরকারি ওয়েবসাইট 'ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট কিউবা ডিবেট ডট সিউ' তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, "যুক্তরাষ্ট্র সরকার গত ৫০ বছরেরও বেশি সময় ধরে যা করতে পারেনি তা এখন এভাবে করতে চাইছে।" ওয়েবসাইটটিতে আরো বলা হয়, ক্যালিফোর্নিয়া ভিত্তিক 'অ্যাক্টিভিশন ব্লিজার্ড ইঙ্ক প্রতিষ্ঠানের বানানো 'কল অব ডিউটি: ব্ল্যাক অপস' নামের এ ভিডিওগেমে খেলোয়াড়দের মূল লক্ষ্য কাস্ত্রোকে হত্যার চেষ্টা করা। যেটি প্রকারান্তরে যুক্তরাষ্ট্রেরই কাস্ত্রোকে হত্যার চেষ্টা করার সামিল। ফলে এ ধরনের খেলা মার্কিন তরুণদের মধ্যে অসামাজিক মনোভাব জাগ্রত করবে। এ ভিডিওগেম এ