লন্ডন, নভেম্বর ১১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)--- উন্নয়নশীল বিশ্বে স্থুলতার হার শিল্পোন্নত দেশগুলোর পর্যায়ে চলে যাচ্ছে। তাই উন্নয়নশীল দেশগুলোকে 'স্থূলতা মহামারি' রোধে এখনই পদক্ষেপ নিতে হবে।
এ সতর্কবার্তা দিয়েছে একটি বৈশ্বিক নীতি নির্ধারক গোষ্ঠী।
'দ্য অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট' (ওইসিডি) জানিয়েছে, স্থূলতার হার দ্রুত বাড়ছে।
ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, স্থূলতার ব্যপকতা থেকে নিু আয়ের দেশগুলোরও মুক্তি নেই।
ব্রাজিল ও দক্ষিণ আফিকায় স্থূলতার মাত্রা ইতোমধ্যে ওইসিডির গড় মান ছাড়িয়ে গেছে।
শিল্পোন্নত দেশ যেমন; যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে স্থূলতার কারণে হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের হার বাড়ছে।
কয়েকটি উন্নয়নশীল দেশে অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি পশ্চিমা জীবনধারা ছড়িয়ে পড়ছে। ফলে এসব দেশে মানুষের মুটিয়ে যাওয়ার হার বাড়ছে।
ওনসিডি'র তথ্যানুসারে, সব দেশে ৫০% প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজন অতিরিক্ত অথবা স্থূল।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৫ ঘ.
bdnews24