২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা

ভারতের সবচেয়ে সম্পদশালী রাজ্য মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পৃথ্বিরাজ চ্যবনের নাম ঘোষণা করেছে ক্ষমতাসী দল কংগ্রেস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সবচেয়ে সম্পদশালী রাজ্য মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পৃথ্বিরাজ চ্যবনের নাম ঘোষণা করেছে ক্ষমতাসী দল কংগ্রেস। এনডিটিভি সূত্রে জানা গেছে, কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক শেষে বুধবার সকালে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা প্রণব মুখার্জি আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে পৃথ্বিরাজ চ্যবনের নাম ঘোষণা করেন। এর আগে পৃথ্বিরাজ বুধবার সকালেই সোনিয়া গান্ধির সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর প্রণব মুখার্জি ও একে অ্যান্টনি সেখানে যোগ দেন। নাম ঘোষণার পর পৃথ্বিরাজ বলেন, "আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণে সম্মতি জানাচ্ছি। আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। [...] আমি সবার সহযোগিতা ও সমর্থন চাইবো। আমি ওয়াদা করছি এ রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।" এরআগে দুর্নীতির অভিযোগ ওঠায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেন অশোক চ্যবন। যুদ্ধে স্বামীহারাদের জন্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে নির্মিত ফ্ল্যাট নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তার এই পদত্যাগপত্র কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী গ্রহণ করেন। 'আদর্শ' নামে ওই প্রকল্পে চলতি মাসের শুরুতে অশোক তার তিন আত্মীয়কে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পাশাপাশি এসব ফ্ল্যাটের ব্লক রাজনীতিক ও সামরিক কর্তকর্তাদের কাছেও বিক্রি করা হয়েছে যার সঙ্গে অশোক জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের তদন্ত হচ্ছে। তবে অশোক চ্যবন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪১ঘ.