২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শিশুরাই ফাস্টফুড রেস্তোরাঁগুলোর লক্ষ্য'

ফাস্টফুড রেস্তোরাঁগুলো টেলিভিশন ও ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের কাছে নিজেদের অস্বাস্থ্যকর খাবার বিক্রির প্রচেষ্টা বাড়িয়েছে। সোমবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 08:09 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফাস্টফুড রেস্তোরাঁগুলো টেলিভিশন ও ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের কাছে নিজেদের অস্বাস্থ্যকর খাবার বিক্রির প্রচেষ্টা বাড়িয়েছে। সোমবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে। গবেষণায় আরো বলা হয়েছে, রেস্তোরাঁগুলোর এ প্রচেষ্টা নিয়ন্ত্রণের উদ্যোগ ব্যর্থ হয়েছে । সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিশুদের মারাত্মক স্বাস্থ্য সমস্যা 'মুটিয়ে যাওয়া' রোধে এর বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে ওই গবেষণায়। কানেকটিকাটের ইয়েল ইউনিভার্সিটির 'রাদ সেন্টার ফর ফুড পলিসি অ্যান্ড অবেসিটি' এর জেনিফার হ্যারিস এক টেলিফোন ব্রিফিং এ রয়টার্সকে বলেন, "আমরা তাদের বাজার ব্যবস্থাপনার তথ্য সংগ্রহ করে দেখতে পেয়েছি শিশুরা দুই বছর বয়স থেকেই তাদের লক্ষ্যে পরিণত হয়।" হ্যারিস ও তার সহকর্মীরা প্রায় এক বছর ধরে ১২টি বড় বড় ফাস্টফুড রেস্তোরাঁর ওপর গবেষণা করেছেন। এ সময় তারা দোকানগুলোর খাদ্যে ক্যালরি, চর্বি, চিনি ও সোডিয়ামের মাত্রা দেখেছেন এবং শিশু ও কিশোররা কী ধরনের খাবার ফরমায়েশ দেয় সে বিষয়টিও লক্ষ্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০৫ঘ.