ওয়াশিংটন, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওমাবা শুক্রবার এশিয়া সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দশ দিনের এ সফরে তিনি ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাবেন।
ভারতে ওবামা যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ইন্দোনেশিয়ায় তিনি অর্থনৈতিক সম্পর্কসহ একটি 'সমম্বিত অংশীদারিত্বে'র ঘোষণা দিবেন।
এছাড়া, সিউলে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক শক্তিগুলোর জি২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়াসহ এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে তিনি জাপান সফর করবেন।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর হোয়াইট হাউজে সাংবাদিকদের উদ্দেশ্যে ওবামা বলেন, "আগামীকাল আমি ভারতের উদ্দেশে রওনা হব। ভারত সফরের প্রাথমিক উদ্দেশ্য সেদেশে কয়েকটি আমেরিকান কোম্পানির বাজার খোলা যাতে আমরা এশিয়ায় আমাদের পণ্য বিক্রি করতে পারি।"
তিনি আরো বলেন, "এভাবে আমরা যুক্তরাষ্ট্রে চাকরির বাজার তৈরি করতে পারি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24