বাগদাদ, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধুষ্যিত কয়েকটি এলাকায় মঙ্গলবার সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা ৬৪ জনে পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬০ জন। ইরাকের স্বাস্থ্যমন্ত্রী একথা জানিয়েছেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিহতের সংখ্যা ৭৬ এবং আহতের সংখ্যা ২৭১ বলে জানিয়েছে। আর অন্যান্য কয়েকটি সূত্রে নিহতের সংখ্যা মাত্র ৪০ বলা হয়েছে।
রোববার গীর্জায় জিম্মি উদ্ধার অভিযানে ৫২ জন নিহতদের সম্মরণে আয়োজিত অনুষ্ঠান শেষের কয়েকঘন্টা পরই একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৩ ঘ.
bdnews24