অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ওয়াশিংটন ডিসির মেট্রো রেলস্টেশনে বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনী ফারুক আহমেদকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ভার্জিনিয়া পুলিশ।
বিচার বিভাগ জানিয়েছে, ভার্জিনিয়ার অশবার্ন এলাকার ৩৪ বছর বয়সী ফারুক আহমেদ আল-কায়েদার লোকজনদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
আহমেদকে বুধবার সকালে পুলিশী হেফাজতে নেওয়া হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৫০ বছর কারাদন্ড হতে পারে।
আর্লিংটনের একটি মেট্রো রেলওয়ে স্টেশনে নজরদারির অভিযোগ তোলা হয়েছে আহমেদের বিরুদ্ধে। তাকে চারবার ঐ স্টেশনে পায়চারি করতে দেখা গেছে।
ভার্জিনিয়া প্রদেশের আলেক্সানদ্রিয়ার একটি কেন্দ্রীয় আদালতে আহমেদকে হাজির করা হয়। তিনি কোনো আবেদন করেননি। তাকে এখন কারাগারে রাখা হয়েছে।
আইনজীবী রাখার সামর্থ্য নেই বলে বিচারককে জানিয়েছেন অভিযুক্ত আহমেদ।
স
bdnews24