টোকিও, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং চীনকে মোকাবেলায় সোমবার ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক গড়তে প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে জাপান ও ভারত।
বৈঠকে দ্বিপক্ষীয় একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে উপনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান।
একইসঙ্গে দু'দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বার্ষিক অর্থনৈতিক আলোচনা অনুষ্ঠানেও একমত হয়েছেন তারা।
তাছাড়া, ভারতের দ্রুত অগ্রসরমান বাজারে জাপানি কোম্পানিগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে অবিলম্বে একটি বেসামরিক পরমাণু চুক্তিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন দু'নেতা।
এর আগে টোকিওতে ভারত ও জাপানের ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক বৈঠকে সিং বলেন, "আমার দৃঢ় বিশ্বাস, আমরা পারি। প্রশংসনীয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে এশিয়াসহ গোটা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে নতুন গতি সঞ্চার করতে হবে।"
অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের ওপর থেকে টোকিওর ক্রমবর্ধমান নির্ভরশীলতার ঝুঁকি কমানোর চেষ্টার মধ্যে জাপানে দু'দিনের সফরে সিং এ আহ্বান জানান।
জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর বেশি গুরুত্বারোপ করায় ভারতের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক ততটা লক্ষণীয় নয়।
কিন্তু স
bdnews24