২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান নিয়ে সহযোগিতা জোরদারে সম্মত যুক্তরাষ্ট্র-পাকিস্তান

আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 07:10 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ওয়াশিংটন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ওবামা বলেছেন, "উভয়পক্ষের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে আমাদের সম্পর্ক একটি সত্যিকার অংশীদারিত্বের সম্পর্কের দিকে যাচ্ছে।" যুক্তরাষ্ট্র-পাকিস্তান কৌশলগত আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ও সেনাপ্রধান আশফাক কায়ানিসহ একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করছেন। বুধবার থেকে শুরু হওয়া তিনদিনের আলোচনার উদ্বোধনী দিনে প্রতিনিধি দলটি ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর হোয়াই হাউজ থেকে ওই বিবৃতি দেওয়া হয়। শুক্রবার এই দ্বিপাক্ষিক বৈঠক শেষ হওয়ার কথা। বৈঠকের আলোচ্যসূচিতে উভয়পক্ষের মাঝে পানি ও বিদ্যুৎ থেকে শুরু করে সব বিষয়ই রয়েছে। ওবামার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তানে জঙ্গিদের নিরাপদ ঘাঁটিগুলোতে আরো কঠোর অভিযান চালানোর জন্য চাপ দিলেও প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে ওবামা দু' দেশের কৌশলগত অংশিদারিত্বের প্রশংসা করেন। পাকিস্তানের প্রতিনিধিদলকে ওবামা জানান, এ বছর ভারত সফরের সময় তিনি পাকিস্তান সফর না করলেও ২০১১ সালে তিনি পাকিস্তান সফর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩০৬ঘ.