সানা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের একটি আদালত সোমবার এক আল কায়েদা জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
সালেহ আল শাবিশ নামের ঐ আল কায়েদা সদস্য জঙ্গিদের ব্যবহৃত বোমা বানানোর সঙ্গে জড়িত ছিলেন। আদালতে শাবিশ আল কায়েদার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
বিচারক তার রায়ে বলেছেন, তেল ক্ষেত্র, সামরিক ঘাঁটি এবং সেনা ও পুলিশি তল্লাশি চৌকিতে হামলায় জড়িত ছিলো শাবিশ।
তিনি আরো বলেন, "সে আল কায়েদার সঙ্গে জড়িত থেকে অনেক নিরীহ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং ইয়েমেনের অর্থনীতির ক্ষতি করেছে। আর এসবের জন্য তার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড।"
জানুয়ারিতে গ্রেপ্তার হওয়া শাবিশ কৌসুলিদের বলেন, আফগানিস্তানে জিহাদি জঙ্গিদের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি বোমা বানানোর কাজে দক্ষতা অর্জন করেন।
স
bdnews24