২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই খনিতেই ফিরছেন শ্রমিকরা

চিলির যে খনিতে ৩৩ শ্রমিক দুই মাসেরও বেশি আটকা পড়েছিলেন সেই খনিতেই ফিরছেন তাদের কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 10:04 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

কোপিয়াকো, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চিলির যে খনিতে ৩৩ শ্রমিক দুই মাসেরও বেশি আটকা পড়েছিলেন সেই খনিতেই ফিরছেন তাদের কয়েকজন। খনিশ্রমিকরা তাদের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবসহ রোববার সকালে সান হোসে খনিমুখে একটি ধর্মীয় উৎসবে মিলিত হচ্ছেন। গত ৫ অগাস্ট চিলির উত্তরাঞ্চলীয় স্বর্ণ ও তামার খনি সান হোসে ধসে ভূ-পৃষ্ঠের ২ হাজার ৫০ ফুট গভীরে আটকা পড়েন শ্রমিকরা। দীর্ঘ ৬৯ দিন আটকা থাকার পর বুধবার খনি থেকে তাদের বের করে আনা হয়। খনিশ্রমিকদের ধৈর্য ও বেঁচে থাকার অফুরন্ত প্রাণশক্তির প্রতি শ্রদ্ধা জানানো হবে রোববারের এ অনুষ্ঠানে। এর আগে, শনিবার উদ্ধার হওয়া খনিশ্রমিক হোসে হেনরিকুয়েজ প্রথম খনিটির কাছে যান। খনির কাছে 'ক্যাম্প হোপ' নামে পরিচিত যে এলাকায় শ্রমিকদের পরিবারের সদস্যরা তাদের স্বামী, সন্তান ও বাবার জন্য অপেক্ষা ও প্রর্থনা করছিলো সে জায়গা তিনি ভালো করে দেখতে চান বলে জানান। তিনি কৌতুক করে বলেন, "কোনো কিছু পিছনে ফেলে গেছি কিনা তা নিশ্চিত করে জানতে আমি আমার লকারের কাছে ফিরে এসেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৫৮ ঘ.