২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খনি দুর্ঘটনায় ২০ শ্রমিক নিহত

চীনের হেনান প্রদেশে শনিবার এক কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ২০ শ্রমিক নিহত হয়েছে। এতে আটকা পড়েছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 07:23 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সাংহাই, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের হেনান প্রদেশে শনিবার এক কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ২০ শ্রমিক নিহত হয়েছে। এতে আটকা পড়েছে অনেকে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে। ওজু শহরভিত্তিক পিঙ্গু কোল অ্যান্ড ইলেকট্রিক কো. লিমিটেডের মালিকানাধীন ওই কয়লা খনির অভ্যন্তরে স্থানীয় সময় সকাল ৬ টায় এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিনহুয়া। এরআগে ওই সিনহুয়া জানিয়েছিল, দুর্ঘটনায় খনির অভ্যন্তরে ৩০ জনেরও বেশি শ্রমিক আটকা পড়েছে। চিলিতে এক খনি দুর্ঘটনায় দীর্ঘ ৬৯ দিন মাটির নিচে আটকা থাকার পর ৩৩ শ্রমিকের সবাই অক্ষত অবস্থায় উদ্ধার পাওয়ার পর বিশ্বে আনন্দ আর বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই চীনে এই ঘটনা ঘটলো। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে চীনের খনিগুলো বিশ্বে সবচেয়ে ভয়াবহ বলে স্বীকৃত। এসব খনিতে দুর্ঘটনার শিকার হয়ে প্রতিবছর অসংখ্য শ্রমিকের প্রাণহানি ঘটে। ২০০৯ সালে দেশটিতে কলয়া খনি দুর্ঘটনায় ২ হাজার ৬শ'র বেশি শ্রমিক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ঘ.