ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে অবরোধ-বিক্ষোভে বৃহস্পতিবার প্যারিসের রাস্তায় রাস্তায় পুলিশ ও বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়েছে।
পেনশন সংস্কারের বিরুদ্ধে আগামী ১৯ অক্টোবর আবারো দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি চাকুরিজীবীদের ইউনিয়নগুলো।
সরকারি চাকুরিজীবীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর ও পূর্ণ অবসর ভাতা গ্রহণের বয়স ৬৫ বছর করার পরিকল্পনার বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করে সরকারি চাকুরিজীবীদের ট্রেড ইউনিয়নগুলো।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবারের বিক্ষোভে আন্দোলনকারীরা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অবরোধ করে রাখে। প
্যারিসের কাছে বেশ কিছু জায়গায় বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ করে পাথর ছুড়লে পুলিশও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওদিকে, ফ্রান্সের ১২ টি তেল শোধনাগারের মধ্যে ৮টি বন্ধ থাকায় জ্বালানি তেল সংকটের হুমকি সৃষ্টি হয়েছে।
দেশটির পেট্রোল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন জরুরি ভিত্তিতে জ্বালানি মজুদ ও জ্বালানি তেলের ডিপোগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এর আগের সর্বশেষ ধর্মঘটে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও ধর্মঘট পালন করলে কার্যত অচল হয়ে পড়ে দেশটি।
কিন্তু তারপরেও পেনশন সংস্কারের পরিকল্পনা থেকে সরে আসেনি ফরাসি সরকার।
ফরাসি পার্লামেন্টের নিুকক্ষে এরমধ্যেই বিলটি পাস হয়েছে।
ফ্রান্সের বাজেট ঘাটতি কমাতে পেনশন সংস্কারের এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪০৮ঘ.
bdnews24