২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৮ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে পৃথক হামলায় বৃহস্পতিবার ৮ বিদেশি সেনা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 04:25 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

কাবুল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে পৃথক হামলায় বৃহস্পতিবার ৮ বিদেশি সেনা নিহত হয়েছেন। গত দুইদিনে দেশটিতে বিভিন্ন হামলায় ১৪ বিদেশি সেনা নিহত হলো বলে জানিয়েছে ন্যাটো। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ) জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে ৩ সেনা নিহত হয়েছে। অন্যদিকে, দক্ষিণাঞ্চলে জঙ্গি হামলায় ৪ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসাফ। কাছাকাছি সময়ে অপর এক সেনা পূর্বাঞ্চলে জঙ্গি হামলায় নিহত হয়েছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে ইসাফ নিহত সেনাদের জাতীয়তা সম্পর্কে কিছু জানায়নি। চলতি মাসে এখন পর্যন্ত আফগানিস্তানে কমপক্ষে ৪০ জন বেশি বিদেশি সেনা নিহত হয়েছে। এ বছর এখন পর্যন্ত নিহত হয়েছে ৫৮৫ জন বিদেশি সেনা। ২০০৯ সালে মারা যায় সবমিলিয়ে ৫২১ বিদেশি সেনা। এ বছরের জুন মাসে সর্বাধিক ১০৩ বিদেশি সেনা মারা যায়। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটানোর পর থেকে প্রায় ১০ বছর ব্যাপী এ যুদ্ধে ২ হাজারেরও বেশি বিদেশি সেনা নিহত হয়। নিহত সেনাদের মধ্যে অর্ধেকের বেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে গত দুই বছরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১১ঘ.