২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন-ইসরায়েল সীমান্ত সফরে আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ লেবানন সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তবর্তী দক্ষিণ লেবানন সফরে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

লেবানন , অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ লেবানন সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তবর্তী দক্ষিণ লেবানন সফরে গেছেন। ইসরায়েলের উত্তর সীমান্তের কাছাকাছি বিনতে জাবেলে ভাষণও দিয়েছেন তিনি। ভাষণে আহমাদিনেজাদ লেবাননের প্রশংসা করার পাশাপাশি 'ইহুদিরা মরণশীল' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "বিশ্বের জেনে রাখা উচিত ইহুদিরাও মরণশীল ..... আজ লেবানিজ জাতি বেঁচে আছে এবং তারা এ অঞ্চলের দেশগুলোর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।" ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলাকালীন অবিরাম বোমা হামলায় ধ্বংশাবশেষে পরিণত হয়েছিল বিনতে জাবেল। এ শহরটিকে ইসরায়েলকে রুখে দাঁড়ানোর প্রতীক আখ্যা দিয়ে আহমাদিনেজাদ বলেন, "বিনতে জাবেল এখনো টিকে আছে। বিশ্বের জেনে রাখা উচিত যে, বিনতে জাবেল গর্ব হয়ে আছে। তারা শেষ পর্যন্ত শত্র"কে রুখে দাাঁড়াতে সক্ষম।" তিনি আরো বলেন, "এদের কাছে শত্র"দের আত্মসমর্পণ না করে কোনো উপায় নেই।" বিতর্কিত নানা মন্তব্যের জন্য মুসলিম বিশ্বের বহুল আলোচিত নেতা আহমাদিনেজাদকে শত্র" হিসাবেই দেখে ইসরায়েল। ইতোমধ্যেই তার এ সফরকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে তারা। একই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রও। এ পরিস্থিতির মুখেও বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তবর্তী দক্ষিণ লেবানন ঘুরে দেখতে যান আহমাদিনেজাদ। ইসরায়েলের এই সীমান্তবর্তী এলাকাটি জঙ্গি সংগঠন হিজবুল