২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়ায় এঞ্জেলিনা জোলির শুটিংয়ের অনুমতি বাতিল

হলিউড তারকা এ্যাঞ্জেলিনা জোলি অভিনীত একটি চলচ্চিত্রের আংশিক চিত্রায়ণের অনুমতি বুধবার বাতিল করেছে বসনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সারাজেভো , অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হলিউড তারকা এ্যাঞ্জেলিনা জোলি অভিনীত একটি চলচ্চিত্রের আংশিক চিত্রায়ণের অনুমতি বুধবার বাতিল করেছে বসনিয়া। অস্কার-জয়ী অভিনেত্রী জোলি বুদাপেস্টে এ ছবির শ্যুটিং শুরু করেছেন। নভেম্বরে বসনিয়ায় ছবিটির চিত্রায়ণ শেষ হওয়ার কথা রয়েছে। তার আগেই জোলির শুটিংয়ের অনুমতি বাতিল করলেন বসনিয়ার ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী গ্যাভরিলো গ্রাহোভাক। সিনেমাটির প্রযোজনা সংস্থা বলেছে, বসনিয়া যুদ্ধের (১৯৯২-১৯৯৫ সালের যে যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১ লাখ মানুষ) প্রাক্কালে সার্বিয়ার একটি ছেলের সঙ্গে বসনীয় এক মেয়ের প্রেমকাহিনী নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। 'ওমেন ভিকটিমস অব ওয়ার এ্যাসোসিয়েশন' এর প্রেসিডেন্ট বাকিরা হাসেসিক এর উদ্ধৃতি দিয়ে ''দৈনিক অসলোবডজেনজে'' সংবাদপত্র বুধবার বলেছে , চলচ্চিত্রে দেখানো হয়েছে যুদ্ধে নির্যাতনের শিকার এক নারী এক পর্যায়ে সত্যিকার অর্থেই তার নির্যাতনকারীর প্রেমে পড়ে যায়। সিনেমার এ পান্ডুলিপি যুদ্ধাপরাধের শিকার নারীর প্রতি অবিচারের নামান্তর এবং এতে নির্যাতন ক্যাম্পে নারীদের নির্যাতনের শিকার হওয়ার সত্য ঘটনাকে বিকৃত করা হয়েছে দাবি করে হাসেসিক এ ছবির চিত্রায়ণের অনুমতি বাতিলের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এর পরই মন্ত্রী গাভরিলো জোলির শুটিংয়ের অনুমতি বাতিল করেন। শুটিংয়ের অনুরোধ আইনসম্মত নয়, অসম্পূর্ণ এবং প্রয়োজনীয় স্ক্রিপ্ট না থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওদিকে, সারায়েভোয় সিনেমাটির প্রযোজক 'ওমেনস ভিকটিমস অব ওয়ার এসোসিয়েশন' এর অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, এটি কেবলই একটি প্রেমের ছবি মাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৩৫ ঘ.