প্যারিস, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারের পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য ফ্রান্সে রাষ্ট্রায়ত্ব রেল খাতে ধর্মঘট আরো বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে সংশ্লিষ্ট শ্রমিকরা।
ফ্রান্সজুড়ে শ্রমিক ইউনিয়নের সভায় তারা এ রায় দিয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধেক সভা শেষে এ ফলাফল পাওয়া গেছে। এখনও অর্ধেক সভায় ভোট অনুষ্ঠিত হয়নি। শ্রমিক ইউনিয়ন একথা জানিয়েছে।
সিজিটি ইউনিয়নের মুখপাত্র জানিয়েছেন, "প্রায় অর্ধেক সভায় ভোট সম্পন্ন হয়েছে। তারা সবাই ধর্মঘট বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে।" অন্যান্য শ্রমিক দল এ ব্যাপারটি নিশ্চিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯১৩ ঘ.
bdnews24