২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সরবরাহ হওয়া চাই ব্যবসায়িক ভিত্তিতে:এডিবি

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পানি স্বল্পতা, পানির ক্রমবর্ধমান চাহিদা এবং সর্বপোরি পানি সরবরাহের ওপর চাপ সামলাতে ব্যবসায়িক ভিত্তিতে পানির সরবরাহ করাই সবচেয়ে ভাল উপায়। তা ব্যক্তিমালিকানা বা সরকারি যাই হোক না কেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ম্যানিলা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পানি স্বল্পতা, পানির ক্রমবর্ধমান চাহিদা এবং সর্বপোরি পানি সরবরাহের ওপর চাপ সামলাতে ব্যবসায়িক ভিত্তিতে পানির সরবরাহ করাই সবচেয়ে ভাল উপায়। তা ব্যক্তিমালিকানা বা সরকারি যাই হোক না কেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এক শিল্প বিশেষজ্ঞ একথা জানিয়েছেন। এডিবি'র অবকাঠামো বিষয়ক বিশেষ উর্ধ্বতন উপদেষ্টা অর্জুন তপন বলেন, "২০৩০ সালের মধ্যে এশিয়ায় পানির চাহিদা ও সরবরাহের ৪০ শতাংশ ব্যবধান কমাতে বড় কোনো উদ্যোগ নিতে হলে এ পথেই চাহিদা ব্যবস্থাপনা থেকে বেশিরভাগ সুফল আসতে বাধ্য।" পানির পাইপের ছিদ্র মেরামত থেকে শুরু করে পানি চুরি রোধ, পানি বিশুদ্ধিকরণ, মজুদ ব্যবস্থা উন্নত করা এবং পানির মূল্য নির্ধারণের বিষয়টিও এ ব্যবস্থাপনার আওতায় পড়ে। তিনি বলেন, এশিয়ায় পানি বিষয়ক সংস্থাগুলোকে স্বাধীন করে দিতে হবে। তিনি পানি বিষয়ক সংস্থাগুলো ব্যক্তিমালিকানা বা সরকারি যা-ই হোক না কেনো সেগুলোকে স্বায়ত্ত্বশাসন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তপন বলেন, "আজকে নমপেন, ম্যানিলা বা সিঙ্গাপুর যে অবস্থানে আছে তোমরাও সেখানে পৌঁছে যেতে পারবে।" কম্বোডিয়ায় পানি কর্তৃপক্ষ সরকারি মালিকানাধীন হলেও স্বায়ত্ত্বশাসিত। ফলে এ সংস্থাটি নির্বিঘে