২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিতে নোবেল জয়ী জিয়াবোর স্ত্রী গৃহবন্দি

শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কার জয়ী কারাবন্দি লিউ জিয়াবোর স্ত্রীকে বেইজিং-এ গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 04:13 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-শান্তিতে ২০১০ সালের নোবেল পুরস্কার জয়ী কারাবন্দি লিউ জিয়াবোর স্ত্রীকে বেইজিং-এ গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার গ্র"প 'ফ্রিডম নাউ' রোববার এক বিবৃতিতে জানিয়েছে, জিয়াবোর স্ত্রী লিউ জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও তাকে বেইজিংয়ে নিজের অ্যাপার্টমেন্টে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করে ফিরে আসার পর থেকে তাকে ঘরের বাইরে বের হতে ও টেলিফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে বিবৃতিতে বলা হয়েছে। মানবাধিকার গ্র"পটি জানিয়েছে, চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি কারাগারে আটক জিয়াবোর সঙ্গে সাক্ষাতের জন্য স্ত্রী জিয়াকে নেওয়া হলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তাকে নিষেধ করা হয়। সে কারাগারে জিয়াবো ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবর শুনে লিউ জিয়াবো কেঁদে ফেলেন এবং ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনানমেন চত্বরে নিহতদের স্মরণ করেন। জিয়াবো এ নোবেল পুরস্কার তিয়েনানমেন চত্বরে নিহত শহীদদের প্রতি উৎসর্গ করেন। ফ্রিডম নাউ'র মুখপাত্র বেথ শোয়াঙ্কি বলেন, গ্র"পটির মানবাধিকার বিশেষজ্ঞ ইয়াং জিয়ানলি এক চীনা সূত্রের কাছ থেকে লিউ জিয়ার গৃহবন্দিত্বের খবর পেয়েছেন। সূত্রটির পরিচয় জানাজানি হলে তার গ্রেপ্তার হওয়ার ভয় রয়েছে বলে নাম প্রকাশ করেনি গ্র"পটি। বর্তমানে তাইওয়ানে অবস্থানরত জিয়ানলির উদ্ধৃতি দিয়ে মানবাধিকার গ্র"পটি জানিয়েছে, "লিউ জিয়া এখন কঠোর চাপের মুখে রয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১০০৯ ঘ.