সিউল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দল ও দেশত্যাগী উত্তর কোরিয়ার সাবেক নেতা হং জ্যাং য়োপকে রোববার ভোরে দক্ষিণ কোরিয়ায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
দক্ষিণ কোরিয়ার ওআইটিএন টেলিভিশন এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাবেক সেক্রেটারি য়োপ ৮৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাসায় মারা যান বলে টেলিভিশনটি জানিয়েছে।
ওয়ার্কার্স পার্টির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর কুচকাওয়াজ শুরু হওয়ার আগ মূহুর্তে তার মৃত্যু হয়েছে।
উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক যাত্রার অন্যতম কারিগর ছিলেন য়োপ।
কিন্তু ১৩ বছর আগে দল ও দেশত্যাগের পর থেকে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের কঠোর সমালোচনা করেন য়োপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪২২ ঘ.
bdnews24