২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হামলার ঘটনায় ন্যাটো প্রধানের দুঃখপ্রকাশ

পাকিস্তানে গত সপ্তাহে ন্যাটো বাহিনীর হামলায় সেনা নিহতের ঘটনার জন্য সোমবার দুঃখ প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব আন্দ্রে ফহ রাসমুসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ইসলামাবাদ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে গত সপ্তাহে ন্যাটো বাহিনীর হামলায় সেনা নিহতের ঘটনার জন্য সোমবার দুঃখ প্রকাশ করেছেন ন্যাটো মহাসচিব আন্দ্রে ফহ রাসমুসেন। আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহের জন্য পাক সীমান্ত যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। সীমান্ত এলাকায় জঙ্গি দমনে বারবার ন্যাটো বাহিনীর হামলায় ক্ষুব্ধ পাকিস্তান আফগানিস্তানে ন্যাটো সেনাদের রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ একটি পথ বন্ধ করেছে। বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম এলাকায় ন্যাটো হেলিকপ্টার হামলায় ৩ সেনা নিহত হওয়ার পর পাকিস্তান সরবরাহ পথ বন্ধের এ পদক্ষেপ নেয়। ব্রাসেলসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক শেষে মহাসচিব আন্দ্রে ফহ রাসমুসেন বলেন, "গত সপ্তাহে পাকিস্তানি সেনা নিহতের ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।" তিনি আরো বলেন, "সরবরাহের জন্য যত দ্রুত সম্ভব সীমান্ত খুলে দেওয়া হবে বলে আশা করছি আমি।" পাকিস্তানের রাজধানীর অদূরে আফগানিস্তানে পশ্চিমা সেনাদের কাছে মালপত্র নিয়ে যাওয়া একটি ট্রাক বহরে বন্দুকধারীরা হামলা চালানোর পর রাসমুসেন এ ক্ষমা চাইলেন। পুলিশ জানিয়েছে, জ্বালানি সরবরাহের পথ পুণরায় খুলে দেওয়া পিছিয়ে দিতেই এ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মিরাজ নিয়াজ রয়টার্সকে বলেন, "কমপক্ষে ১২ জনের একটি সশস্ত্র দল গুলি চালিয়ে ৩ জন রক্ষীকে হত্যা করার পর ট্যাঙ্কারগুলোতে হামলা চালায়।" রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য জ্বালানি সরবরাহের পথ পুনরায় খুলে দেওয়া হবে। ঠিক একদিন পর সোমবার এ হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। আফগানিস্তানে ন্যাটো সেনাদের সরবরাহে আরো হামলার হুমকি দিয়েছে তারা। তালেবান মুখপাত্র আজম তারিক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমাদের মুজাহিদরা এ হামলা চালিয়েছে। পাকিস্তানের সীমানার মধ্যে ড্রোন হামলা ও বিদেশি সেনাদের হামলার প্রতিশোধ নিতে আমরা সারা দেশে এ হামলা চালিয়ে যাব।" পাকিস্তান থেকে প্রায় ৫ দিন ধরে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটোর সেনাদের জন্য জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার দীর্ঘদিনর মিত্র পাকিস্তানের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সীমান্তে সা