আবুজা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ার ৫০তম স্বাধীনতা দিবস পূর্তি উদযাপন অনুষ্ঠানে গত সপ্তায় বোমা হামলার ঘটনায় বিদেশি সন্ত্রাসীরা জড়িত বলে রোববার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন।
শুক্রবার রাজধানী আবুজায় দিবসটি উদযাপনে প্যারেড স্থলের কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, এতে ১০ জন নিহত ও ৩৬ জন আহত হয়।
নাইজারের প্রধান জঙ্গি গোষ্ঠী 'দি মুভমেন্ট ফর দ্য ইমানসিপেশন অফ দ্য নাইজার ডেল্টা' এক বিবৃতিতে (এমইএনডি) এই হামলার দায়িত্ব স্বীকার করলেও জনাথন তা প্রত্যাখ্যান করেছেন।
জনাথনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এমইএনডি এ হামলার বিষয়ে কিছুই জানতো না বলে তদন্তে বেরিয়ে এসেছে। এ হামলা নাইজেরিয়ার বাইরের ছোট কোনো গোষ্ঠী চালিয়েছে।
বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, "নাইজেরিয়ার বাইরের ছোট একটি সন্ত্রাসী দল অর্থের বিনিময়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।"
হামলাকারীদের ধরার আগ পর্যন্ত তিনি থামবেন না বলেও নাইজেরিয়ার জনগণের কাছে অঙ্গীকার করেন প্রেসিডেন্ট।
শুক্রবারের ওই হামলায় রাজধানী আবুজায় প্রথম গাড়ি বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও দমকল কর্মকর্তারা গাড়ির আগুন নেভানোর চেষ্টা করার সময় দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তিনটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।
হামলা সত্ত্বেও স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠান (সামরিক ব্যান্ড, শিশুদের নৃত্যানুষ্ঠান এবং বিমান বাহিনীর প্রদর্শনী) চলেছে পরিকল্পনা মাফিক। টেলিভিশন চিত্রে অনুষ্ঠানে কোনো বিঘ
bdnews24