২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের ট্যাঙ্কারে হামলা

পাকিস্তানে অজ্ঞাত অস্ত্রধারীরা আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহের ট্যাঙ্কারগুলোতে শুক্রবার হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 07:18 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

করাচি, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে অজ্ঞাত অস্ত্রধারীরা আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহের ট্যাঙ্কারগুলোতে শুক্রবার হামলা চালিয়েছে। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা যায়। বৃহস্পতিবার ন্যাটোর হেলিকপ্টার হামলায় পাকিস্তানের তিন সেনা মারা যাওয়ার পর ক্ষুদ্ধ পাকিস্তানি কর্তৃপক্ষ ন্যাটোর রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেয়। এর একদিন পরই শিখরপুর শহরের কাছাকাছি এ হামলার ঘটনা ঘটল। পাকিস্তানের আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "হামলাকারীরা হালকা অস্ত্র দিয়ে ট্যাঙ্কগুলোকে লক্ষ করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।" তিনি আরো জানান, প্রায় ১০ জনের একটি দল ২৫ থেকে ৩০ টি ট্যাঙ্কারে শুক্রবার ভোরে এ হামলা চালায়। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সীমান্তে সা