২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে খাদ্যমূল্য বাড়ার প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতা

ক্রমাগত খাদ্যের দাম বাড়তে থাকার প্রতিবাদে ভারতের বিহার রাজ্যে বৃহস্পতিবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডির) ডাকা বনধ্ সহিংসতায় রূপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

নয়াদিল্লি/পাটনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমাগত খাদ্যের দাম বাড়তে থাকার প্রতিবাদে ভারতের বিহার রাজ্যে বৃহস্পতিবার রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডির) ডাকা বনধ্ সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভের মুখে রাজ্য সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সংস্কারের চেয়ে বরং মুদ্রাস্ফীতির ওপর মনোনিবেশ করতে চাপের মুখে পড়েছে। পূর্ব বিহারে বিক্ষোভকারীরা ট্রেনে পাথর ছুঁড়ে মারে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)'র ডাকা দিনব্যাপী বনধ এ দোকান পাট, অফিস আদালত এবং স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। সরকারি তথ্য মতে, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে মধ্য জানুয়ারিতে খাদ্যের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ক্ষুব্ধ প্রতিবাদকারীদের ঢিলে হাজিপুর শহরে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়। হাজার হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে রাজ্যের বিভিন্ন রাস্তা অতিক্রম করে। আরজেডির প্রধান লালু প্রসাদ বলেন,"তাদের ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক।" তিনি খাদ্যের অগ্নিমূল্যকে এর কারণ বলে উল্লেখ করেন। গত বছর বিহারে মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ ছিল গত ৩৭ বছরের মধ্যে সবচেয়ে কম। ফলে পানির অভাবে বিহারের চাষাবাদ ব্যাপকভাবে বিঘি