২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার ১০

আন্তর্জাতিক জঙ্গি দলগুলোর সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে মালয়েশিয়া ১০ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৯ জনই বিদেশি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

কুয়ালালামপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আন্তর্জাতিক জঙ্গি দলগুলোর সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে মালয়েশিয়া ১০ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৯ জনই বিদেশি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে 'আইএসএ' তাদেরকে আটক করা হয়েছে। এ আইনে পুলিশ গ্রেপ্তারকৃতদের বিনা বিচারে অনির্দিষ্টকাল আটকে রাখতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন সাংবাদিকদের বলেন, এ অভিযানে আমরা বিদেশি গোয়েন্দা সংগঠনগুলোর সঙ্গে কাজ করছি। এর আগে ঔপনিবেশিক-যুগের আইএসএ আইন বিলুপ্তের দাবি করে আসা একটি দল বলেছে, প্রাথমিকভাবে এ আইনের আওতায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরে ৩৮ জনকে মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০২ ঘ.