জার্মানি, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল আফগানিস্তানে ৫০০ সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দিতে অতিরিক্ত এ ৫০০ জার্মান সেনা পাঠানোর ঘোষণা দিলেন মার্কেল।
আফগান কর্তৃপক্ষ ২০১৪ সালেই নিজেদের নিরাপত্তাভার নিতে সক্ষম হয়ে উঠবে বলে মার্কেল আশা প্রকাশ করেন।
তিনি বলেন, "আমি কখনওই বলিনি যে এটি খুব সহজ হবে। কিন্তু স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করতে জনগণের জন্য আরও সুরক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলেই কেবল আমরা সত্যি সত্যি সেনা প্রত্যাহারের কথা চিন্তা করা শুরু করতে পারব বলে মনে করি।"
আফগানিস্তানে ইতোমধ্যেই জার্মানির ৪ হাজার সেনা আছে। আরও সেনা বাড়ানোর জন্য জার্মান সরকার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর চাপের মুখে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৯ ঘ.
bdnews24