২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক, আফগান তালেবানদের আলাদা করা অসম্ভব: যুক্তরাষ্ট্র

পাকিস্তানের তালেবান ও তাদের আফগান মিত্রদের আলাদা করে দেখা অসম্ভব। এটি হিতে বিপরীত। তাই সীমান্তের দুপারেই তালেবানদের স্বর্গরাজ্যে চড়াও হওয়া দরকার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:07 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ইসলামাবাদ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের তালেবান ও তাদের আফগান মিত্রদের আলাদা করে দেখা অসম্ভব। এটি হিতে বিপরীত। তাই সীমান্তের দুপারেই তালেবানদের স্বর্গরাজ্যে চড়াও হওয়া দরকার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা বলেছেন। পাকিস্তান তালেবান গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে আসলেও সীমান্ত এলাকার তালেবান আস্তানাগুলোতে অভিযান চালানোর মার্কিন চাপ প্রতিহত করে আসছে। ওই এলাকার তালেবানরা পাকিস্তানের ভেতরে হামলা না করলেও সীমান্তের অপরপারে মার্কিন সেনাদের ওপর হামলা করে। পাকিস্তান বলেছে, তারা তালেবান পরিবেষ্টিত থাকায় একসঙ্গে অনেক অভিযান চালাতে সক্ষম নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আফগানিস্তানে ভারতের বাড়তে থাকা প্রভাব রুখতে আফগান তালেবানদেরকে হাতিয়ার হিসাবেই দেখছে। পাকিস্তানের একটি প্রত্রিকায় গেটস বৃহস্পতিবার বলেন, সহিংস উগ্রপন্থি দল ও অন্যান্য দলগুলোকে আলাদা করে দেখাটা হিতে বিপরীত। তিনি বলেন, এটি মনে রাখা জরুরি যে, পকিস্তানের তালেবানরা আফগানিস্তানের তালেবান এবং আল কায়েদাদের সঙ্গে হাত মিলিয়েই সহিংস তৎপরতা চালায়। সুতরাং ওই দলগুলোকে আলাদা করে দেখা অসম্ভব। তিনি আরও বলেন, সীমান্তের যে কোনও পারেই তালেবানদের স্বর্গরাজ্য পরিণামে দু দেশেই আরও বেশি মারাত্মক জঙ্গি হামলার সূচনা করবে। গেটস বলেন, "কেবলমাত্র সীমান্তের উভয় অংশে সব তালেবান দলের ওপর একসঙ্গে চাপ সৃষ্টি করেই তাদের দমানো সম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১০০ ঘ.