২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জঙ্গিবিরোধী অভিযান অথর্নীতির ক্ষতি করছে: জারদারি

জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অভিযান এবং পাকিস্তানে তাদের উস্কে দেওয়া সহিংসতা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 02:38 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অভিযান এবং পাকিস্তানে তাদের উস্কে দেওয়া সহিংসতা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে ফেলেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শুক্রবার এক মার্কিন দূতকে একথা বলেছেন। লাহোরে আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"কের সঙ্গে বৈঠকে জারদারি এ অঞ্চলে বিশেষ করে পাকিস্তানে জঙ্গিদের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ অঞ্চল দীর্ঘদিন থেকেই জঙ্গি বিরোধী লড়াইয়ের মঞ্চ হওয়ায় পাকিস্তানের শিল্পখাতে প্রবৃদ্ধি এবং রপ্তানীর সম্ভাবনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান জারদারি। হলব্র"ককে তিনি বলেন, "জঙ্গিবিরোধী এ লড়াইয়ে গত আট বছরে পাকিস্তানের ৩৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। আর এখন পাকিস্তানের অর্থনীতি প্রায় অচল হয়ে পড়েছে।" সমালোচনকরা বলছেন, পাকিস্তানে চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা সহ আফগানিস্তানে আল কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে এ অঞ্চলে জঙ্গি সহিংসতা এবং অস্থিতিশীলতা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবারও পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে। এতে ১০ জন নিহত হয়। দেশের ভেতরে-বাইরে তালেবান জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকা পাকিস্তান শুক্রবার বলেছে, ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ জীবীত না মৃত এ ব্যাপারে নিশ্চিত কোনও খবর তারা পায়নি। এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের ড্রোন হামলায় মেহসুদ ঘাড়ে আঘাত পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২০ ঘ.