২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সমস্যার কূটনৈতিক সমাধান চান গেটস

ইরান সমস্যার সামরিক নয়, কূটনৈতিক সমাধান চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। পরমাণু কর্মসূচি পরিবর্তনে ইরানকে রাজি করাতে সামরিক ব্যবস্থার চেয়ে কূটনীতি এবং নিষেধাজ্ঞাকেই ভালো পথ মনে করেন গেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান সমস্যার সামরিক নয়, কূটনৈতিক সমাধান চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। পরমাণু কর্মসূচি পরিবর্তনে ইরানকে রাজি করাতে সামরিক ব্যবস্থার চেয়ে কূটনীতি এবং নিষেধাজ্ঞাকেই ভালো পথ মনে করেন গেটস। তেহরান গত সপ্তাহে ২য় আরেকটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গড়ার ঘোষণা দেওয়ার পর পশ্চিমের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। সিএনএন এর রোববারের 'স্টেট অব দ্য ইউনিয়ন' প্রোগ্রামে গেটস বলেন, "সব বিকল্প টেবিলে থাকা অবস্থায়ও আমি মনে করি কূটনৈতিক সমাধানের পথ এখনও আছে।" সামরিক ব্যবস্থা নিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারে রাজি করানো যাবে না বলে উলে